ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ড্যাফোডিল ফ্যামিলির সঙ্গে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল ধানমন্ডিতে এক অনুষ্ঠানে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মো. ফজলুর হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির পৃষ্ঠপোষক ও সাবেক সেনাপ্রধান লে জে এম হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্টরা।
ডিআইইউ ও ড্যাফোডিল ফ্যামিলির সঙ্গে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সমঝোতা সই
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ড্যাফোডিল ফ্যামিলির সঙ্গে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।










