ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) আগের আগের হিসাব বছরের তুলনায় ১২ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১ টাকা ৯০ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ টাকা ৬৮ পয়সা। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইবনে সিনা পর্ষদ। নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সমন্বিত ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৯ পয়সা।