ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী, কোম্পানির পরিচালক মো. আবুল কাশেম, কাজী ছানাউল হক, সোহেল আর কে হোসেন, মো. সাজ্জাদ হোসেন, এসএম আনিসুজ্জামান ও মোহাম্মদ ইব্রাহীম খলিল, প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, কোম্পানি সেক্রেটারি মো. আনিসুল আলম সরকার এবং হেড অব ফাইন্যান্স মো. নাহিদ রেজা। পরিচালক নাফিস খন্দকার অনলাইনের মাধ্যমে সভায় যোগদান করেন।