বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) উদ্যোগে ‘আইসিটি ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্ট ইন বাংলাদেশী ব্যাংকস: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী ছাইদুর রহমান। বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কনসালট্যান্সি) ড. আশরাফ আল মামুন। গোলটেবিল বৈঠকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম। গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক কানীজ রাব্বী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অব আইটি এবং ভাইস প্রেসিডেন্ট মো. মুশফিকুর রহমান।
বিআইবিএমের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) উদ্যোগে ‘আইসিটি ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্ট ইন বাংলাদেশী ব্যাংকস: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে।










