তথ্য নিরাপত্তায় আরো এক ধাপ এগিয়ে গেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘আইএসও/আইইসি ২৭০০১: ২০২২ সনদ’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সনদ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সার্টিফিকেশন কর্তৃপক্ষ ব্যুরো ভেরিতাস বাংলাদেশের কান্ট্রি হেড মুকুট কে বড়ুয়া এবং আইইসির সিইও মশিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদের হাতে সনদটি তুলে দেন।