পিকনিকে নতুন চমক দিতে বিভিন্ন আকর্ষণীয় পিকনিক প্যাকেজ নিয়ে বছর শুরু করেছে ফ্যান্টাসি কিংডম। আগত দর্শনার্থীরা এখানে পছন্দমতো কাস্টোমাইজ করে নিজেদের সময় উপভোগ করার পাশাপাশি করতে পারবেন পিকনিক, ডে লং ট্যুর কিংবা রাত্রিযাপনও।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের মিডিয়া বিভাগের হেড এম. মাহফুজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্যান্টাসি কিংডমের রোমাঞ্চকর সব রাইডস, ওয়াটার কিংডম, হেরিটেজ কর্নার কিংবা গো-কার্টিং সকল বয়সী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এছাড়া বিশ্রামের জন্য বিশ্রামের জন্য রিসোর্ট অ্যাটলান্টিস আর মুখরোচক খাবারের সুযোগ নিয়ে লিয়া রেস্টুরেন্ট যোগ করছে বিনোদনের নতুন মাত্রা।

এসবের পাশাপাশি পছন্দমত পিকনিক প্যাকেজের মাধ্যমে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।