মহামারী-পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় পর্যটন খাতকে প্রাধান্য দিচ্ছে ভুটান সরকার। সেদিকে লক্ষ্য রেখেই সম্প্রতি পর্যটকদের জন্য প্রাত্যহিক করের পরিমাণ অর্ধেকে নামানো হয়েছে। ডলার ব্যবহারকারী পর্যটকরা এখন থেকে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে প্রতি রাতের জন্য ১০০ ডলার করে দেবেন, আগে যা ছিল ২০০ ডলার। এছাড়া ৬-১২ বছর বয়সী শিশুদের জন্য আরো ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হবে। ছাড় কার্যকর থাকবে ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত। ভুটান চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৫৬ হাজার পর্যটকের গন্তব্য ছিল। ২০১৯ সালের মহামারী-পরবর্তী সময়ে পর্যটন শিল্প থেকে আয় হয়েছে ৮ কোটি ডলার। কর্মসংস্থান হয়েছে প্রায় ৫০ হাজার মানুষের। ভুটানের পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা প্রধান দোরজি ধ্রাধুল দাবি করেছেন, পূর্বাভাসের তুলনায় পর্যটকদের আগমন আনুপাতিকভাবে ভালো ছিল। তার পরও সার্বিক অর্থনীতিতে পর্যটন খাতের প্রভাবও বেশ কম। নতুন সিদ্ধান্তের মাধ্যমে আরো বেশি মানুষ ভুটান সফরে উৎসাহিত হবে। নিক্কেই এশিয়া
অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটকদের কর অর্ধেক করেছে ভুটান
মহামারী-পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় পর্যটন খাতকে প্রাধান্য দিচ্ছে ভুটান সরকার।










