ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) প্রথমবারের মতো ঢাকা মেট্রোরেল স্টেশনে এটিএম বুথ চালু করেছে। গতকাল আগারগাঁও স্টেশনে এ সেবার উদ্বোধন করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এমএএন ছিদ্দিক ও ইবিএলের এমডি আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ইবিএলের ডিএমডি এম খোরশেদ আনোয়ার, কমিউনিকেশনস ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগের প্রধান আহসান উল্লাহ চৌধুরী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, কার্ড বিভাগের প্রধান তাসনিম হোসেন, ব্র্যান্ড বিভাগের প্রধান রিয়াদ ফেরদৌস, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মো. মেহেদী হাসানসহ উভয় প্রতিষ্ঠানের সব ঊর্ধ্বতন কর্মকর্তা।—বিজ্ঞপ্তি