এর আওতায় একটি সমন্বিত ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা হবে। রাজধানীর গুলশান ১-এ এমটিবি সেন্টারে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় রানার মোটরস দেশব্যাপী ডিস্ট্রিবিউটর ও বিক্রয় সংগ্রহ কার্যক্রম পরিচালনায় এমটিবির ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ‘এপিআই’ ব্যবহার করবে। এছাড়া সবধরনের পেমেন্ট ব্যবস্থাপনা ও ডিডিআইয়ের মাধ্যমে অনলাইন কালেকশন পরিচালনার জন্য এমটিবির পেমেন্ট সলিউশন ‘এমটিবি ই-ব্যাংক’ অ্যাপ ব্যবহার করা হবে। স্থানীয় ব্যাংক খাতে প্রথমবারের মতো এ অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে সহজেই লেনদেন অনুমোদনের সুবিধাও এ সেবার অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ এবং রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল মোহাম্মদ ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন; ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্র্যানজেকশন ব্যাংকিংয়ে ডিভিশনাল হেড মো. আশিক ইকবাল খান; রিটেইল সেগমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজির ডিভিশনাল হেড তাহসিন তাহের; গ্রুপ কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড মো. রজার ইবনে আজাদ এবং রানার মোটরসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব ও হেড অব আইটি আহমেদ হোসেন।










