মধুমতি ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ১২৫তম সভা গতকাল অনুষ্ঠিত হয়। জুম প্রযুক্তি সহায়তায় অনুষ্ঠিত এ  সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উপস্থিত ছিলেন কমিটির সদস্য শারমীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ূন কবির বাবলু, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।