এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. বদিউজ্জামান লস্কর। তিনি বীমা পেশায় দীর্ঘ ২৮ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বদিউজ্জামান লস্কর ১৯৯৫ সালে বাংলাদেশ কো-অপারেটিভ ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডে ডেপুটি ম্যানেজার পদে যোগদানের মাধ্যমে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। সেপ্টেম্বর ১৯৯৭ পর্যন্ত কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তিনি নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সহকারী ভাইস প্রেসিডেন্ট ও এলিফ্যান্ট রোড শাখাপ্রধান হিসেবে যোগদান করেন। সেখানে ১৯৯৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি ইসলামী ইস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে ভাইস প্রেসিডেন্ট ও এলিফ্যান্ট রোড শাখাপ্রধান হিসেবে যোগদান করেন। তিনি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডে সিনিয়র জেনারেল ম্যানেজার ও লোকাল অফিস শাখাপ্রধান এবং হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালে তিনি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডে সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও দিলকুশা শাখাপ্রধান হিসেবে যোগদান করেন। পরে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি ও কোম্পানির কাকরাইল শাখাপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়। ২০২০ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২০২১ থেকে হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি










