মালয়েশিয়ার পরিষেবা খাত বার্ষিক ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ৫৬ হাজার ৮৩০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিতে পৌঁছেছে। প্রধান পরিসংখ্যানবিদ উজির মাহিদিন জানান, এ আয় বৃদ্ধির উল্লেখযোগ্য অংশটি পাইকারি ও খুচরা বাণিজ্য, খাদ্য ও পানীয় এবং আবাসন খাত থেকে এসেছিল, যা ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছিল, যার পরিমাণ ৪৩ হাজার ৩৫০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
এটি পরিবহন, স্টোরেজ, তথ্য ও যোগাযোগ খাত, আবাসন খাত, প্রশাসনিক এবং সহায়তা পরিষেবা বিভাগগুলো দ্বারা নিবিড়ভাবে অনুসরণ করা হয়েছে, যা যথাক্রমে ১০ দশমিক ১ ও ৯ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির হার নিয়ে যথাক্রমে ৭ হাজার ৯৫০ কোটি ও ৩ হাজার ৫৮০ কোটিতে পৌঁছেছে।
ই-কমার্স খাতও উল্লেখযোগ্য অবদান রেখেছে। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে ২৮ হাজার ৫০ কোটি বিলিয়ন রিঙ্গিত আয়ের রেকর্ড করেছে, যা বছরে ২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির প্রতিফলন করে। গত প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। পরিষেবা খাত প্রান্তিক ভিত্তিতে ১ দশমিক ৪ প্রবৃদ্ধি প্রদর্শন করেছে, যা ৮০০ কোটি রিঙ্গিতের সমান। কর্মসংস্থানের ক্ষেত্রে পরিষেবা খাতে নিযুক্ত ব্যক্তিদের সংখ্যা বছরওয়ারি ১ দশমিক ৭ শতাংশ বেড়ে মোট ৪৪ লাখে পৌঁছেছে।
এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল পাইকারি ও খুচরা বাণিজ্যের উপখাত, যা ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তার পরে পরিবহন ও স্টোরেজ উপখাতে ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সেক্টরের মধ্যে প্রদত্ত বেতন ও মজুরিও উল্লেখযোগ্য হারে বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে, যা বছরওয়ারি অতিরিক্ত ১২০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিতের সমপরিমাণ।
এছাড়া প্রান্তিকের সঙ্গে তুলনায় বেতন ও মজুরি ইতিবাচক দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়, যার পরিমাণ ৩ হাজার ১৫০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিতে দাঁড়িয়েছে। আশাব্যঞ্জক এ প্রবৃদ্ধির গতিপথ মালয়েশিয়ার পরিষেবা খাতের স্থিতিস্থাপকতা ও সম্ভাবনাকে তুলে ধরে, যা দেশের অর্থনৈতিক দৃশ্যপটে উল্লেখযোগ্য অবদান রাখছে।










