সাংঘি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বেশির ভাগ শেয়ার কিনে নেবে ভারতীয় ধনকুবের গৌতম আদানির আম্বুজা সিমেন্টস লিমিটেড। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে আদানি তার সিমেন্ট ব্যবসার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে এ পদক্ষেপ নিচ্ছেন। খবর রয়টার্স।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ব্যক্তি জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেবে আম্বুজা। আম্বুজা সম্ভবত সাংঘির মালিকানা পেতে কোম্পানিটিকে মোটামুটি ৫ হাজার কোটি রুপি (৬০ কোটি ৬০ লাখ ডলার) এন্টারপ্রাইজ মূল্য দেবে। এ বিষয়ে আদানি গ্রুপ বা সাংঘি কেউই কোনো মন্তব্য করেনি। 

গত বছর হোলসিম লিমিটেডের ভারতীয় সম্পত্তি অধিগ্রহণ আটকে যাওয়ায় ২০২৭ সালের মধ্যে আদানি গ্রুপের সিমেন্ট উৎপাদন দ্বিগুণ করা চ্যালেঞ্জের মুখে পড়ে। এবার সাংঘি একীভূত হলে সে লক্ষ্যমাত্রা পূরণে এগিয়ে থাকবে আদানি। এ ক্রয়ের ফলে ভারতের দ্বিতীয় বৃহৎ নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানটি যাবে আদানির দখলে।