কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি প্রথমবারের মতো পিকেআই ড্রিল-২০২৩ আয়োজন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন উপস্থিত ছিলেন। কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের কার্যালয়ের নিয়ন্ত্রক এটিএম জিয়াউল ইসলাম ড্রিলের সভাপতিত্ব করেন। ড্রিলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানসহ বিভিন্ন কর্মকর্তা, সিসিএ কার্যালয়ের লাইসেন্সপ্রাপ্ত সার্টিফাইং অথরিটিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিসিএ কার্যালয়ের উদ্যোগে পিকেআই ড্রিল অনুষ্ঠিত
কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি প্রথমবারের মতো পিকেআই ড্রিল-২০২৩ আয়োজন করা হয়েছে।










