পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ার দর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫৮ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে। এতে সাপ্তাহিক দরবাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ১৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ টাকা ৪৭ পয়সা। এর আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৩১ টাকা ৬৮ পয়সা।
এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৫৫ টাকা ৭১ পয়সা।










