চলতি বছরের প্রথম তিন মাসে চীনে আবাসন খাতে বিনিয়োগ ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এ হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ। সম্প্রতি দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্যানুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে প্রপার্টি বিক্রি আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রথম দুই মাসে এ হার ছিল ৩ দশমিক ৬ শতাংশ। নতুন নির্মাণকাজ ১৯ দশমিক ২ শতাংশ কমেছে। প্রথম দুই মাসে যার হার ছিল ৯ দশমিক ৪ শতাংশ। রয়টার্স
চীনে আবাসন খাতে বিনিয়োগ কমেছে
চলতি বছরের প্রথম তিন মাসে চীনে আবাসন খাতে বিনিয়োগ ৫ দশমিক ৮ শতাংশ কমেছে।










