বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। গতকাল দুপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে গিয়েছেন মাউরো ভিয়েরা। তাকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সৈয়দ নাভিদ হোসেন। এরপর ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রীকে বেক্সিমকো গ্রুপ সম্পর্কে অবহিত করেন নাভিদ হোসেন। তৈরি পোশাক রফতানি বৃদ্ধিসহ ব্রাজিলের সঙ্গে প্রযুক্তি আদান-প্রদানের আগ্রহের কথা জানায় বেক্সিমকো। এ সময় ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। গতকাল দুপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে গিয়েছেন মাউরো ভিয়েরা। তাকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা










