তার এ নিয়োগ গতকাল থেকে কার্যকর হয়েছে। ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ট্রেজারি কার্যক্রম নিয়ে বিস্তর জ্ঞান ও দক্ষতাসম্পন্ন নাজমুল আহসানের রয়েছে ১৭ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি ২০২৪ সালের নভেম্বরে হেড অব মার্কেটস হিসেবে ব্র্যাক ব্যাংকে যোগ দেন।
এর আগে নাজমুল আহসান মিডল্যান্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি শক্তিশালী পারফরম্যান্স, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন এবং সুশাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখেন।
নাজমুল আহসান যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউট থেকে সিএফএ চার্টারধারী। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
এ নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ইন্ডাস্ট্রি সম্পর্কে নাজমুল আহসানের ভালো জানাশোনা ও শক্তিশালী নেতৃত্বগুণ আমাদের ট্রেজারি, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি এবং ওয়েলথ ম্যানেজমেন্ট কার্যক্রমকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, ‘নাজমুল আহসানের নেতৃত্বে ট্রেজারি বিভাগ ব্যাংকের প্রবৃদ্ধিতে আরো বেশি অবদান রাখবে। পাশাপাশি দেশে সবচেয়ে বিশ্বস্ত, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অগ্রযাত্রা ত্বরান্বিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছি।’










