বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। সম্প্রতি রাজধানীর শাহবাগে সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. কায়সার হামিদ, গ্রুপ সিএফও, মো. সাজ্জাদুর রাহমান ভূঁইয়া প্রমুখ। ইব্রাহিম কার্ডিয়াকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিনিয়র কনসালট্যান্ট, কার্ডিওলজি, অধ্যাপক ডা. এমএ রশীদ, করপোরেট অ্যাফেয়ার্স কনসালট্যান্ট, মো. মাশেকুর রহমান খান, অর্থ ও হিসাব ব্যবস্থাপক, মাসুম খান প্রমুখ।