বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের এক সভায় অনুমোদন লাভের পর নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে গভর্নর ড. আহসান এইচ মনসুরের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের পক্ষে লাইসেন্স গ্রহণ করেন বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস ও যুগ্ম সচিব শেখ ফরিদ। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার লাইসেন্স হস্তান্তর করেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তর
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের এক সভায় অনুমোদন লাভের পর নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির লাইসেন্স হস্তান্তর করা হয়েছে।










