চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইন্দোনেশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। গতকাল দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার উপাত্তে এ তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে রফতানি বৃদ্ধিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির জিডিপিতে প্রভাব পড়েছে। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী যখন দ্রব্যমূল্য বাড়ছে তখন ইন্দোনেশিয়ার তাপকয়লা ও পাম অয়েলের চাহিদা বাড়ছে। সেপ্টেম্বর নাগাদ টানা ২৯ মাস দেশটি বাণিজ্য উদ্বৃত্তি উপভোগ করছে। নিক্কেই এশিয়া
তৃতীয় প্রান্তিকে ইন্দোনেশিয়ার অর্থনীতি সম্প্রসারণ ৫.৭২%
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইন্দোনেশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। গতকাল দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার উপাত্তে এ তথ্য উঠে এসেছে।










