আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪ পালন করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, মো. আকতার কামাল প্রমুখ।