সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ সুবিধাপ্রাপ্তি বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। সম্প্রতি রাজধানীতে এসএমই ফাউন্ডেশনের এমডি (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ ও ইউসিবির ডিএমডি মো. শাহ আলম ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান, এফসিএমএ, এসএমই ফাউন্ডেশনের চেয়্যারম্যান মো. মাসুদুর রহমান এবং ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এসএমই মো. মোহসিনুর রহমান।
ইউসিবি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর
সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ সুবিধাপ্রাপ্তি বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।










