দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশের কেন্দ্রীয় ব্যাংক আঞ্চলিক আন্তঃসীমান্ত লেনদেনে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের আগে একটি অনুষ্ঠানে এ চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সমঝোতা স্মারক সই করা পাঁচটি দেশ হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুর। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পেরি ওয়ারজিও বলেন, আঞ্চলিক সংযোগে কুইক রেসপন্স বা কিউআর কোড ব্যবহার করা হবে। স্থানীয় মুদ্রার মাধ্যমে আঞ্চলিক পরিশোধ ব্যবস্থা কার্যকর করা হবে। এক্ষেত্রে মার্কিন মুদ্রা ডলারের প্রয়োজন পড়বে না।