এখন থেকে সিলেটের ওসমানী নগরের তাজপুর বাজারে অবস্থিত শহিদুল্লাহ মার্কেট (দ্বিতীয় তলা) থেকে শাখাটি পরিচালিত হবে। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইভিপি ও হেড অব এসএমই অ্যান্ড এগ্রি-ক্রেডিট ডিভিশন মোহাম্মদ আশিকুজ্জামান খান এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের ইভিপি কাজী আবু তাহেরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা। —বিজ্ঞপ্তি
সাউথইস্ট ব্যাংকের তাজপুর এসএমই শাখা এখন নতুন ঠিকানায়
সাউথইস্ট ব্যাংক পিএলসির তাজপুর এসএমই বা কৃষি শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।










