এ সময় পরিশোধ করা দাবির আর্থিক পরিমাণ ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। পরিশোধ করা অর্থের মধ্যে রয়েছে গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা, মৃত্যুজনিত দাবি এবং চিকিৎসা ব্যয়সংক্রান্ত দাবি।

মোট পরিশোধ করা দাবির মধ্যে মৃত্যু দাবিতে ৮৩ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে সর্বমোট ১১ হাজার ৪১৮টি দাবির বিপরীতে। সংকটময় মুহূর্তে এসব অর্থ পরিবারগুলোকে দিয়েছে স্বস্তি। স্বাস্থ্য ও চিকিৎসা দাবিতে ৫৮ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে ৪৩ হাজার ৩২৪টি দাবির ক্ষেত্রে। এতে গ্রাহকদের চিকিৎসা ব্যয়ের চাপ কমেছে। এছাড়া অন্যান্য ১ হাজার ৭৩৬টি দাবির বিপরীতে ৮ কোটি ৮২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে মোট ৫৪৩ কোটি ২৮ লাখ টাকার দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম বলেন, ‘প্রতিটি বীমা দাবি এমন পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত যেখানে গ্রাহকের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। কাজেই আমরা এমন একটি প্রক্রিয়া নিশ্চিত করেছি, যা দ্রুত, নির্ভরযোগ্য এবং অপ্রয়োজনীয় জটিলতামুক্ত।’ —বিজ্ঞপ্তি