মেঘনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। এমডি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এএমডি মো. ছাদেকুর রহমান, ডিএমডি মোমতাজুল করিম এন আহমেদ, সিএফও সজীব কুমার সাহা, সিআরও আইকিউএম আব্দুল জলিল ও হেড অব অপারেশনস তানভীর সাম্‌সসহ সব শাখা, উপশাখা ব্যবস্থাপক এবং করপোরেট প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। সভাটি পরিচালনা করেন ব্যাংকের মানবসম্পদ প্রধান রাশেদুল আলম। —বিজ্ঞপ্তি