চলতি বছর রেকর্ডসংখ্যক জার্মান ও ব্রিটিশ পর্যটকের দেখা পেয়েছে তুর্কি রিসোর্ট শহর আন্টালিয়া। ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অঞ্চলটিতে বিদেশী ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে ৪৮ শতাংশ। আন্টালিয়া সিটি কালচার অ্যান্ড ট্যুরিজম ডিরেক্টরেটের তথ্য অনুসারে, ১৫ নভেম্বর পর্যন্ত ১ কোটি ৩০ লাখেরও বেশি বিদেশী পর্যটক আন্টালিয়া ভ্রমণ করেছেন। উচ্চ ভ্রমণ মৌসুম শেষ হওয়া সত্ত্বেও এখনো দৈনিক ৮-১০ হাজার পর্যটক অঞ্চলটি ভ্রমণ করছেন। বছরের প্রথম ১০ মাসে অঞ্চলটিতে সবচেয়ে বেশি পর্যটক গিয়েছে রাশিয়া থেকে। মোট ভ্রমণকারীদের মধ্যে রুশদের সংখ্যা ছিল ২৮ লাখ। ২৭ লাখ পর্যটক নিয়ে দ্বিতীয় অবস্থানে জার্মান এবং ১১ লাখ পর্যটক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশরা। আন্টালিয়ার গভর্নর এরসিন ইয়াজিসি বলেন, চলতি বছরের মাঝামাঝি গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে পর্যটকের সংখ্যা প্রাক-কভিড পর্যায়কে ছাড়িয়ে গিয়েছিল। আন্টালিয়ায় এখন ২ হাজার ৫৭৫টি অবকাঠামো সুবিধা এবং ৬ লাখ ৩৫ হাজার বেড রয়েছে। আনাদোলু এজেন্সি