পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। সে হিসাবে কোম্পানিটির লোকসান বেড়েছে ৬ দশমিক ৩৬ গুণ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারপ্রতি নিট দায় হয়েছে ১৪ টাকা ৮২ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। রেকর্ড ডেট ৭ ডিসেম্বর। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের পর্ষদ।