সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইনের র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম। র‌্যাফল ড্রতে বিজয়ী হন ব্যাংকের মুন্সীরহাট শাখার রেমিট্যান্স গ্রাহক মো. শাহজালাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ হাবীবুর রহমান ও ওয়েস্টার্ন ইউনিয়নের সাউথ এশিয়ার রিজিওনাল অপারেশনস ম্যানেজার শিহাব হাসান।