ফরাসি পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পারনড রিকার্ড রাশিয়া ত্যাগ করছে। নাগরিক চাপে নেয়া হয়েছে দেশটি সব ধরনের পণ্য রফতানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত। এপ্রিলের শেষ দিকে বন্ধ করা হলেও আনুষ্ঠানিকভাবে জানায়নি হাভানা ক্লাব রাম, জেমসন হুইস্কি ও মাম শ্যাম্পেইন প্রস্তুতকারক কোম্পানিটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে পশ্চিমা কোম্পানিগুলো ক্রেমলিন ত্যাগ করতে থাকে। বয়কটের চাপ সত্ত্বেও দীর্ঘদিন ধরেই ব্যবসা চালু রেখেছিল পারনড রিকার্ড। এর আগে ফরাসি প্রতিষ্ঠান লেরয় মারলিন মার্চে জানিয়েছিল রাশিয়া ত্যাগের কথা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারীরা প্রতিষ্ঠানটি নিয়ে সমালোচনা করে যাচ্ছিল। কিছুদিন আগে ভোদকা রফতানি স্থগিত করলেও অন্যান্য পণ্য রফতানি চালিয়ে যাচ্ছিল পারনড রিকার্ড। সাম্প্রতিক ঘোষণায় পুরোপুরি গুটিয়ে নেয়া হলো সম্পর্ক। রয়টার্স