এর আগে তিনি সিটি ব্যাংক পিএলসির হোলসেল ব্যাংকিং বিভাগের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ও নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেন। ব্যাংক এশিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ব্যাংক খাতে ২৫ বছরেরও বেশি বহুমাত্রিক ও সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী আরিফুল বারী। টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে তিনি একজন দক্ষ ও সফল পেশাজীবী হিসেবে সুপরিচিত।
আরিফুল বারী তার পেশাগত জীবন শুরু করেন হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশে। বহুজাতিক এ ব্যাংকে তিনি ব্যাংকিং বিষয়ে বিস্তৃত ও বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন করেন।
আরিফুল বারী অর্থনীতিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে নিজের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেন।









