পাকিস্তানে জ্বালানি তেলের দাম আরো এক দফা বেড়েছে। লিটারপ্রতি পেট্রল ও ডিজেলের দাম ৩৩০ রুপি ছাড়িয়েছে। এ দাম দেশটির ইতিহাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে গিয়ে সম্প্রতি বেশ কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেট্রলের দাম প্রতি লিটারে ২৬ দশমিক ২ রুপি এবং ডিজেলের ১৭ দশমিক ৩৪ রুপি করে বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েই চলেছে। তাই সরকার জ্বালানি পণ্যের দাম ভোক্তা পর্যায়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।’ জিও নিউজ