বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহযোগিতায় সম্প্রতি ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ʼ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। কর্মশালায় সেশন পরিচালনায় ছিলেন বিএফআইইউর পরিচালক মো. আরিফুজ্জামান। রিসোর্স পারসন ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. মহসিন হোছাইনী। ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচালক জাকিয়া রউফ চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, দিলওয়ার এইচ চৌধুরী, এমএ বাকী খলীলী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম এবং হেলাল আহমেদ চৌধুরী কর্মশালায় উপস্থিত ছিলেন।