রাজধানীতে পথশিশু ও আশ্রয়কেন্দ্রের এক হাজার শিশুকে ঈদের পোশাক বিতরণ করেছে ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’। গতকাল ভিকারুননিসা স্কুলের সামনে ২০০ পথশিশুকে পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন খান, পরিচালক রিজভী নেওয়াজ, উপদেষ্টা সিনিয়র জেলা জজ (অব.) মো. ফওজুল আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক খান। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলা যেমন নারায়ণগঞ্জের কাঁচপুরে, জয়পুরহাটে, গাজীপুরের কালীগঞ্জে, ঝালকাঠির নলছিটিতে ও কুড়িগ্রামের চর সাজাই ইউনিয়নে অসহায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে ঈদের কাপড় বিতরণ করা হয়েছে।