চলতি বছরের মার্চে ব্রাজিলের শিল্পোৎপাদন ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারিতে দশমিক ২ শতাংশ সংকোচনের পর ঘুরে দাঁড়াচ্ছে ব্রাজিলের শিল্প খাত। সম্প্রতি দেশটির ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইবিজিই) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, গত মার্চে ব্রাজিলের কম্পিউটার যন্ত্রাংশ, ইলেকট্রনিক ও অপটিক্যাল পণ্য উৎপাদন মাসওয়ারি ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। পেট্রোলিয়াম পণ্য ও বায়োফুয়েল উৎপাদন ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। মেশিন ও যন্ত্রপাতি উৎপাদন বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। আনাদোলু এজেন্সি