গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এমটিবির প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ রকিবুল করিম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান, চিফ অপারেটিং অফিসার মো. সাউদ ইমরান, এমটিবির ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং, মো. শাফকাত হোসেন, ডিএমডি ও সিওও মো. বখতিয়ার হোসেন প্রমুখ।
এমটিবি ও গার্ডিয়ান লাইফের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে।










