পশ্চিম জাপানের একটি গলফিং রিসোর্ট অধিগ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার ড্রাইভিং রেঞ্জ অপারেটর ‘শো গলফ’। একই সঙ্গে ২০২৫ সালের শেষ নাগাদ আরো অন্তত চারটি জাপানি কোর্স কেনার পরিকল্পনার কথা জানিয়েছে কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া।
শো গলফ কর্তৃপক্ষ জানায়, তারা জাপানের ডাইওয়া সিকিউরিটিজ গ্রুপ থেকে কিউশু দ্বীপের কাগোশিমা প্রিফেকচারের সাতসুমা গলফ রিসোর্টের পূর্ণ শেয়ার কিনেছে। তবে অর্থের পরিমাণ প্রকাশ করেনি তারা।
শো গলফের মতে, কিউশুর উষ্ণ আবহাওয়ার কারণে রিসোর্টে গলফ খেলা দক্ষিণ কোরিয়ার ক্রীড়া অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়া থেকে জাপানি রিসোর্টে ভ্রমণের ব্যাপারে অনুরাগী উৎসাহ দেয়া হবে।
সাতসুমা গলফ রিসোর্টের আয়তন ১২ লাখ ৫০ হাজার বর্গমিটার। বিস্তৃত রিসোর্টটিতে টেনিস কোর্ট, গলফ গ্রিনস ও একটি সকার পিচ রয়েছে। এছাড়া সেখানে ৭০ কক্ষের হোটেল ও একটি ইনডোর পুলও রয়েছে।
২০০৩ সালে প্রতিষ্ঠিত শো গলফ দক্ষিণ কোরিয়ায় ১৩টি ড্রাইভিং রেঞ্জ পরিচালনা করে। কোম্পানিটি ‘অল ইন ওয়ান’ গলফিং প্লাটফর্মে রূপান্তরের অংশ হিসেবে চলতি বছর একটি ‘গলফ কোর্স বুকিং ওয়েবসাইট’ কিনেছে।










