গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে তালিকাভুক্ত আবাসন খাতের ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১০৩ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা পুঁজিবাজারের মোট লেনদেনের ২ দশমিক ৫৭ শতাংশ। এ সময় কোম্পানিটির ১ কোটি ১ লাখ ২১ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা হয়েছিল ৫ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৪ টাকা ৭১ পয়সায়। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।