নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চাল, ডাল, চিনি ও কোমল পানীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রির কার্যক্রম শুরু করেছে দেশবন্ধু গ্রুপ। গতকাল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান।৷এ সময় উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, পরিচালকসহ (প্রশাসন ও কার্যক্রম) অন্য কর্মকর্তা-কর্মচারীরা।