স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের হোটেল সি প্যালেসে প্রায় ১ হাজার ৬০০ সদস্যের অংশগ্রহণে সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম কিবরিয়াসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা। উদ্বোধনী বক্তব্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘২০২৫ সালটি সবার জন্য চ্যালেঞ্জিং ছিল। সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার ফলেই বছরটি সাফল্যের সঙ্গে শেষ করা সম্ভব হয়েছে। এ সাফল্যের ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’ সম্মেলনে বছরের সেরা বিক্রয়কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। —বিজ্ঞপ্তি
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের হোটেল সি প্যালেসে প্রায় ১ হাজার ৬০০ সদস্যের অংশগ্রহণে সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।










