দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলোয় নিরাপদ পানি সরবরাহ এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুরেশ বার্টলেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ অংশীদারত্বের আওতায় দুটি পৃথক প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠান দুটি। একটিতে সুন্দরবনসংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও পরিবেশগত পরিবর্তনে জলবায়ুকে সহনশীল করতে গুরুত্ব দেয়া হবে। অপর কর্মসূচির মাধ্যমে উপকূলীয় জেলাগুলোয় নিরাপদ খাবার পানি সংকট মোকাবেলার উদ্যোগ নেয়া হবে। নারী ও প্রতিবন্ধীদের উল্লেখযোগ্য অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচির দুটি থেকে প্রায় ২৫ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। —বিজ্ঞপ্তি
জলবায়ু সহনশীলতা নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগ
দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলোয় নিরাপদ পানি সরবরাহ এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।










