গত বছর কয়লা ব্যবহার ৫৮ শতাংশ কমানোর লক্ষ্য নিয়ে শেষ পর্যন্ত ৫৬ দশমিক ৮ শতাংশ কয়লার ব্যবহার কমিয়েছে চীন। তবে সব মিলিয়ে চীনের শিল্প-কারখানা ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে এর কোনো প্রভাব পড়েনি। খবর এনার্জিওয়ার্ল্ড ডটকম।

বিগত দশকে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কয়লার খরচ ৬৮ শতাংশ কমিয়ে এনেছে। তবে তা কয়লার মোট ব্যবহার কমাতে তেমন সাহায্য করেনি।

রোববার প্রকাশিত চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বিশ্বের বেশি কয়লা ব্যবহারকারী ও গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশগুলোতে গত বছর শূন্য দশমিক ৬ শতাংশ কয়লার ব্যবহার বেড়েছে। একই সঙ্গে নিরাপদ জ্বালানির অংশ হিসেবে প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, পারমাণবিক ও বায়ুবিদ্যুতের ব্যবহার ১ শতাংশীয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩ শতাংশ।

গত বছর চীনে মোট জ্বালানি ব্যবহার ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯৮ কোটি টন। অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের চাহিদা বেড়েছে যথাক্রমে ৩ দশমিক ৩ ও ৭ দশমিক ২ শতাংশ।

নিরাপদ জ্বালানি ব্যবহারের অংশ হিসেবে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমিয়ে আনার অঙ্গীকার করেছে চীন। বিশেষ করে কয়লা ব্যবহার কমিয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছে ম্যানুফ্যাকচারিং জায়ান্টটি।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ থেকে বৈশ্বিক ‘কার্বন ঘনত্ব’ কমেছে ১৯ দশমিক ২ শতাংশ, যা ১৮ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে চীন এ লক্ষ্য পূরণে সফল হয়নি। ১৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা থাকলেও ২০১৫ থেকে চীনে কার্বন ঘনত্ব কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ।