রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে ময়মনসিংহে ‘ব্যামেলকো সম্মেলন ২০২৬’ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা ও পেশাগত দক্ষতা আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো তাহমিনা আখতার এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক আসাদুজ্জামান খান। এ সময় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন খাঁ, উপ-মহাব্যবস্থাপক ও ডেপুটি ক্যামেলকো মাছুদা আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন বিভিন্ন শাখার ব্যবস্থাপক বা ব্যামেলকো ও উপশাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন। —বিজ্ঞপ্তি