প্রযুক্তি সংস্থা প্রেস গ্যানি ফরস্টাকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে গ্রাহক অভিজ্ঞতা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালট্রিক্স হেলথকেয়ার। ঋণসহ ৬ দশমিক ৭৫ বিলিয়ন বা ৬৭৫ কোটি ডলারের চুক্তির বিষয়টি সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। খবর রয়টার্স।

এ চুক্তির মূল লক্ষ্য কোয়ালট্রিক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং প্রেস গ্যানির হেলথকেয়ার খাতে বিস্তৃত উপস্থিতি একত্রিত করে নতুন এআইভিত্তিক টুল ও সেবা তৈরি করা। প্রেস গ্যানি বর্তমানে ৪১ হাজারের বেশি হেলথকেয়ার প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে, বিশেষ করে রোগীদের অভিজ্ঞতা, নিরাপত্তা ও কর্মী সংক্রান্ত তথ্য বিশ্লেষণে।

বিশ্লেষকরা মনে করছেন, এ অধিগ্রহণ হেলথকেয়ার শিল্পে প্রযুক্তির ভূমিকা আরো শক্তিশালী করবে। ফলে রোগীদের অভিজ্ঞতা এবং স্বাস্থ্যসেবা প্রদানে নতুন ধরনের উদ্ভাবনী সেবা চালু হতে পারে।

বর্তমানে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন প্যালান্টির ও ওরাকলও হেলথকেয়ার খাতে বিনিয়োগ করছে। কোয়ালট্রিক্সও নিজের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য এ চুক্তি করেছে। চুক্তি নগদ ও শেয়ারের সংমিশ্রণে সম্পন্ন হচ্ছে এবং ১১টি ব্যাংক ও প্রাইভেট ইক্যুইটি ফার্মের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে।

কোয়ালট্রিক্সের মালিকানা প্রতিষ্ঠান সিলভার লেক, ২০২৩ সালে সংস্থাটিকে বেসরকারিকরণ করে। এরপর থেকে প্রতিষ্ঠানটি প্রযুক্তি ও হেলথ-টেক একীকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোয়ালট্রিক্সের সিইও জিগ সেরাফিনের নেতৃত্বে গত বছর ৫০ হাজার কোটি ডলারের বেশি ফ্রি ক্যাশ ফ্লো অর্জন করেছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, এ চুক্তি একটি মাইলফলক, যা হেলথকেয়ার সেক্টরে এআইভিত্তিক উদ্ভাবনের সম্ভাবনাকে আরো প্রসারিত করবে। এতে রোগীদের অভিজ্ঞতা উন্নত হবে এবং স্বাস্থ্যসেবা প্রদানে নতুন মাত্রা যোগ হবে।