সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসিএর চেয়ারম্যান এমএ কাশেম, ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নেছার ইউ আহমেদ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের আওতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট ও প্রিপেইড কার্ড এবং শিক্ষক-কর্মকর্তাদের জন্য বিশেষ ক্রেডিট কার্ড সুবিধা চালু করা হয়েছে। শিক্ষক ও কর্মকর্তারা তাদের কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ সুবিধা এবং যোগ্যতা অনুযায়ী আকর্ষণীয় ক্রেডিট লিমিট পাবেন। অন্যদিকে, শিক্ষার্থীরা তাদের প্রিপেইড কার্ডের প্রথম লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফ সুবিধা উপভোগ করবেন।
কার্ডগুলো মূলত টিউশন ফি প্রদান ও বিদেশী বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি পরিশোধের মতো দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










