খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের মোট ৯৫ লাখ ৭৮ হাজার ২৫৯টি শেয়ার গতকাল লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে। 

গতকাল ফু-ওয়াং ফুডসের শেয়ারদর ৩৬ টাকা ২০ থেকে ৩৮ টাকা ২০ পয়সার মধ্যে ছিল। সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৭ টাকা ৫০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ছিল যথাক্রমে ২৩ টাকা ৫০ ও ৪৬ টাকা ৯০ পয়সা। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফু-ওয়াং ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৭০ পয়সা।