বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩৩ দশমিক ৮৮ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৭ পয়সা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩২ টাকা ৫৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৩৫ পয়সা। গদ ৩০ জুন শেষে কোম্পনিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছিল ৪৫ টাকা ৩৫ পয়সায় (পুনর্মূল্যায়ন ছাড়া)।