কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কাজী ফার্মস গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজের এমডি কাজী জাহিন হাসান ও সিইও তানভীর হায়দার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সম্মেলনে প্রতিষ্ঠানটির গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬ সালের কৌশলগত পরিকল্পনা, নতুন পণ্যের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ করা হয়। —বিজ্ঞপ্তি