ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাবের আয়োজনে ষষ্ঠ ‘এগ্রো বিজ এক্সপো ২০২৪’ গতকাল শেষ হয়েছে। এ প্রদর্শনীতে কৃষিভিত্তিক পণ্য ও ব্যবসার বিভিন্ন ধরন ও উদ্ভাবনাকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত করানো হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এগ্রো বিজ এক্সপোর উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, কোষাধ্যক্ষ ও ক্লাবের মডারেটর ইসতিয়াক বারী ও মো. হেলাল উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্যোগে কৃষিপণ্য প্রদর্শনী
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাবের আয়োজনে ষষ্ঠ ‘এগ্রো বিজ এক্সপো ২০২৪’ গতকাল শেষ হয়েছে।










